২৭/০২/২০২৬, ২২:১১ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২২:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জেসমিন প্রকল্পের উদ্যোগে সিভিএ ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহ উপজেলায় জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে সিটিজেন ভয়েজ অ্যান্ড অ্যাকশন (সিভিএ) ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মেলান্দহ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এএনসিপি)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন প্রকল্পটি বাস্তবায়ন করছে।

উপজেলার দুরমুঠ, কুলিয়া, মাহমুদপুর ও শ্যামপুর ইউনিয়নের সিভিএ বাস্তবায়নকারী গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, স্থানীয় কৃষক, কিশোর-কিশোরী, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি অংশ নেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহমিদা ফারজানা সেতু। বক্তারা বলেন, সিটিজেন ভয়েজ অ্যান্ড অ্যাকশন কার্যক্রমের মাধ্যমে কৃষকেরা কৃষি বিভাগের সেবা সম্পর্কে সচেতন হচ্ছেন। এতে কৃষি সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা আরও জোরদার হবে।

পড়ুন- জামালপুরে কৃষক লীগ থেকে বিএনপিতে দুই নেতা

দেখুন- সুনামগঞ্জে কাগজবিহীন ৩১ ভারতীয় গরুসহ দুজন আটক 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন