বিজ্ঞাপন

ফটিকছড়ির মাইজভাণ্ডারে মাদকবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরিফ ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সাতজনকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে ফটিকছড়ি উপজেলা ভূমি কর্মকর্তা রহমত উল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে বিনাশ্রম কারাদণ্ড দেন।

তাঁদের মধ্যে ছয়জনকে আট দিন করে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া সাতজনের মধ্যে তিনজনকে ১ হাজার টাকা করে এবং চারজনকে ৫০০ টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফটিকছড়ি ভূমি কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, “পবিত্র এ স্থানের পরিবেশ সুরক্ষা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।”

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

স্থানীয়রা এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, শুধু মাদকসেবীদের জরিমানা বা কারাদণ্ড দিলেই সমস্যার সমাধান হবে না। মাদকের উৎস ও সরবরাহকারীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। এতে মাদকের বিস্তার রোধের পাশাপাশি এলাকায় নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

পড়ুন : পরিবহন সংকটে নাকাল চট্টগ্রাম, যাত্রীদের ভোগান্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন