০১/০৩/২০২৬, ৬:০৯ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৬:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ওয়ার্ল্ড ভিশনের শিশুদের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কর্ণধার। তাদের পরিচর্যা ও সুন্দর জীবন গড়ে তোলার দায়িত্ব আমাদের। সমাজকে আলোকিত করতে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠবে।

বিজ্ঞাপন


১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে নিবন্ধিত ও দরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরন ও শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা-২০২৫ এ তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিস এর সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোঃ ফয়জুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ফোরামের সহ-সভাপতি মোঃ আল মমিন, তারুণ্যের স্বপ্ন যুব সংগঠনের কোষাধ্যক্ষ তহমিনা আক্তার চুমকি এবং বালুবাড়ী ঢাকাইয়াপট্টি ইউএনডিসি’র সভাপতি আনোয়ারা বেগম।

সভাপতির বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিস এর সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন বলেন, ওয়ার্ল্ড ভিশন শিশুদের অধিকার, উন্নয়ন বিষয় নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করে আসছে। আমরা চাই কোন শিশুর যেন বাল্য বিবাহ না হয়। কোন শিশু স্কুল থেকে ঝড়ে না পড়ে। কোন শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে সম্প্রক্ত না হয়। শিশুদের পরিচর্যা এবং সুরক্ষা ব্যাপারে ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর পৌরসভার ৬৪৭ জন, আউলিয়াপুর ইউনিয়নে ৭৯১ জন, চেহেলগাজী ইউনিয়নের ৭৩৪ জন, শেখপুরা ইউনিয়নের ৭২০ জন, শশরা ইউনিয়নের ৬০৮ জন শিশু মোট ৩৫ শ শিশুকে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের কম্বল প্রদান করা হয়েছে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডী।

পড়ুন- জেসমিন প্রকল্পের উদ্যোগে সিভিএ ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত

দেখুন- ওএমএস প্রকল্পে অনিয়মের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন