২৫/০২/২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
25.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

তাইওয়ানে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় ৫টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল দেশটির হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দূরে।

এর ফলে রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে। আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩১.৬ কিলোমিটার গভীরে।

দ্বীপরাষ্ট্র তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। দেশটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে ১০০ জনেরও বেশি এবং ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে ২০০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সৌদি আরবে ভূমিকম্পের আঘাত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন