বিজ্ঞাপন

মদনপুরে র‍্যাবের অভিযানে বিলাসবহুল জীপ থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় র‍্যাব-১১ এর অভিযানে একটি বিলাসবহুল জীপ থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১১-এর সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্প।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি টয়োটা ক্লুগার জীপে বিপুল পরিমাণ গাঁজা ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়িটিকে থামানোর চেষ্টা করলে একজন ব্যক্তি দ্রুত গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।

এরপর গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত জীপটিও জব্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া গাঁজা ও জব্দকৃত গাড়ি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত মাদক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে ১ হাজার ট্যাপেনটা ট্যাবলেটসহ আটক ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন