Home সারাদেশ ওসমান হাদির মৃত্যুতে গ্রামের বাড়িতে মানুষের ঢল, মৃতদেহ নলছিটিতে দাফনের দাবি

ওসমান হাদির মৃত্যুতে গ্রামের বাড়িতে মানুষের ঢল, মৃতদেহ নলছিটিতে দাফনের দাবি

ওসমান হাদির মৃত্যুতে গ্রামের বাড়িতে মানুষের ঢল, মৃতদেহ নলছিটিতে দাফনের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর শুনে তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহলের বাসায় আত্মীয়-স্বজন,সাধারণ মানুষ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছুটে আসেন।

হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে হাদির মৃতদেহ ঢাকায় আসবে। আগামীকাল শনিবার রাজধানির মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার। নলছিটিতে মৃতদেহ কখন নিয়ে আসা হবে তা এখনো সিদ্ধান্ত হয়। সরকারের উচ্চ পর্যায়ে এবং হাদির অনুসারিদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

হাদির মৃত্যুর ঘটনায় জাড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন তাঁর প্রতিবেশীরা। জুলাই বিপ্লবের পরে হাদির মতো একজন বীরযোদ্ধাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ওসমান হাদির বাসায় বর্তমানে তাঁর বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন আছেন। এলাকাবাসীরদাবি হাদির মৃতদেহন যেন নলছিটিতে এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পড়ুন- কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে ভাঙচুর

দেখুন- প্রথম আলোর আ/গু/ন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.