২০/০২/২০২৬, ০:১২ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ০:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের মালদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শিশুর নাম আনাজ মিয়া। সে বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে ও মালদার পাড়ার শাহিদ মিয়ার নাতি।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনাজ তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুর প্রায় ১২টার দিকে খেলতে খেলতে সে বাড়ির সামনে সড়ক পার হয়ে পাশের একটি পুকুরপাড়ে চলে যায়। পরে অনেকক্ষণ তাকে না দেখতে পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকেলে শিশুটির মরদেহ দাফনের জন্য তার নিজ বাড়ি হরষপুর গ্রামে নিয়ে যাওয়া হয়।

পড়ুন- কলমাকান্দায় জুলাই আন্দোলনের স্বপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেখুন- বিদেশি গণমাধ্যমে ঠাঁই পেলো হাদির মৃ/ত্যু সংবাদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন