০২/০৩/২০২৬, ১৩:৪৮ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৩:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জে অস্থায়ী চেকপোস্টে এক ট্রাফিক সার্জেন্টের তাড়া খেয়ে পালাতে গিয়ে ট্রাকচাপায় দুই তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শহরের সার্কিট হাউস মোড়ে এ ঘটনা ঘটে। নিহত দুই তরুণ জেলা শহরের পোলাডাঙ্গা পচাপুকুর এলাকার শাহ আলমের ছেলে রিফাত আলী ও জোড়বাগান এলাকার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ আলী ।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সার্কিট হাউস মোড় সংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবহন ধরছিল ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য। দুই মোটরসাইকেল আরোহীকে পুলিশ থামাতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন রিফাত। গুরুতর আহত অবস্থায় সোহাগকে উদ্বার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ট্রাক চাপায় দুই মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এনিয়ে তদন্ত কাজ শুরু হয়েছে। তদন্তে কারো কোন গাফেলতি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: ওসমান হাদির মৃত্যুতে আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন