28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইআইসিটি-২০২৫’ অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী “৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ইআইসিটি-২০২৫)” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত জমকালো সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশনস অ্যান্ড কনস্যুলার অ্যাফেয়ার্স) এম. ফরহাদুল ইসলাম। অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী।

ইআইসিটি-২০২৫ কনফারেন্স চেয়ার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে দেশি-বিদেশি গবেষক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় সিটি কলেজ ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন