এক সময় টেলিভিশন ও সিনেমার পর্দায় নিয়মিত দেখা যেত আফসান আরা বিন্দুকে। সৌন্দর্য আর সাবলীল অভিনয়ে খুব অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই যেন আড়ালে চলে যান এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে শুধু অভিনয়জীবন নয়, বহুদিনের আলোচিত এক প্রশ্নের মুখোমুখিও হলেন তিনি আরেফিন শুভর সঙ্গে প্রেম ভাঙার কারণ জানালেন অভিনেত্রী।
একাধিক নাটক ও প্রজেক্টে আরেফিন শুভর সঙ্গে বিন্দুর পর্দার রসায়ন দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়। এই রসায়ন থেকেই একসময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ায়।
তবে সে সময় দুজনই বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি। ২০১৪ সালের পর বিন্দু ধীরে ধীরে পর্দা থেকে হারিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিলেন প্রায় নিঃশব্দ।
পড়ুন: ১৪ কেজি স্বর্ণসহ গ্রেফতার অভিনেত্রী
আর/


