২৭/০২/২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাট-২ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপির সাবেক এমপি গোলাম মোস্তফা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

বিজ্ঞাপন

সোমবার বিকেল জয়পুরহাট নির্বাচন কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মোহাঃ সেজারুদ্দিন নিকট থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি। এসময় বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান তালুকদার, এম এ সামাদ বাবু, আক্কেলপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান খান, ক্ষেতলাল উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মেধা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, জেলা মহিলাদলের সদস্য নুরজাহান হেপী, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এফতাদুল হক প্রমুখ।

পড়ুন- নওগাঁ-৬ আসনে থেকে মনোনয়নপত্র নিলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির

দেখুন- হাদিকে কেন্দ্র করে মঞ্চ-২৪ এর শাহবাগ অবরোধের ঘোষণা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন