০২/০৩/২০২৬, ০:২১ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ০:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

স্বৈরাচার বিরোধী আন্দোলনে দিনাজপুরের শহীদ শাহাজাহান সিরাজের ৪১ তম মৃত্যুবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ শাহজাহান সিরাজ এর ৪১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর আয়োজনে।

বিজ্ঞাপন


১৯৮৪ সালের তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাসদ সর্মথিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুরের কৃত্তি সন্তান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ৪৮ ঘণ্টা ধর্মঘটের প্রথম দিনে তৎকালীন বিডিয়ারের গুলিতে শহীদ হন শহীদ শাহাজাহান সিরাজ।


শহীদ শাহজাহান সিরাজ এর গ্রামের বাড়ি গোদাগাড়ীতে জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম শহীদুল্লাহ নেতৃত্বে শোক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে মরহুমের পারিবারিক গোরস্থানে তার কবরে নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জাসদ নেতা মোঃ সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগ (জাসদ) এর সভানেত্রী মায়া রাণী অভি, জাতীয় নারী জোটের জেলা সভাপতি এলমা লতিফ শিল্পি সহ শহীদ শাহাজাহান সিরাজের ছোট ভাই জাসদ নেতা এ্যাড. নাজমুল ইসলাম বক্তব্য রাখেন। জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম শহীদুল্লাহ বলেন আমার ১৯৮৪ সালে এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ এবং দিনাজপুরের কৃত্তি সন্তানকে হারিয়েছি। তার আর্দশ এবং দলের প্রতি কর্তব্য আগামী প্রজন্ম নেতা-কর্মীদের অন্যায় অত্যাচার নির্যাতনের বিরোধে সংগ্রামী হওয়ার সাহস জোগাবে। এই ঘটনা তৎকালীন সময় দেশব্যাপী ছাত্র শ্রমিক সংহতির এক উজ্জল দৃষ্টান্ত গড়ে উঠে ইতিহাসের পাতায়।

পড়ুন- অবৈধভাবে ভারতে গিয়ে ফেরার সময় সীমান্তে নারী-শিশুসহ ২৭ জন আটক

দেখুন- হাদিকে কেন্দ্র করে মঞ্চ-২৪ এর শাহবাগ অবরোধের ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন