পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের পরিচালনায় শ্রীবরদী উপজেলায় স্থাপিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন মিতু এবং মাহমুদুল হাসান । ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর এর পরিদর্শক সুশীল কুমার দাস।শ্রীবরদীর পূর্ব খরিয়া মদিনা ব্রিকস -২, ফতেহপুরের জিগজ্যাগ ব্রিকস,খোশালপুর এর একতা ব্রিকস এবং মনিরা ব্রিকস সহ চারটি ইট ভাটায় মোট ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।সেই সাথে কাঁচা ইট ধ্বংস করা , বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সহ এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমান আদালত চলাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযানে সেনাবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, এবং শ্রীবরদী থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পড়ুন- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে কুড়িগ্রামে ছাত্রদলের মিছিল


