বিজ্ঞাপন

এবার আগরতলা-শিলিগুড়ি ও গুয়াহাটির বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ছাড়াও ত্রিপুরার আগরতলায় সহকারী হাই কমিশন ও শিলিগুড়ির ভিসা সেন্টার থেকে ভিসা ও গুয়াহাটিতে কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত রেখেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দিল্লি ছাড়াও ত্রিপুরার আগরতলায় সহকারী হাই কমিশনেও ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। সংশ্লিষ্ট মিশনে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

একইভাবে আসামের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনেও ভিসা প্রদান সাময়িক বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, আজ সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুরের পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে এমন অভিযোগ করে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জমায়েত হয়। এরপর দুপুর ১২টার দিকে প্রতিবাদ মিছিল বের করে তারা। শহরের বিভিন্ন অংশ ঘুরে সে মিছিল পৌঁছে যায় বাংলাদেশ ভিসা সেন্টারের সামনে।

ভিড়ের মধ্যে কয়েকজন কিছু বুঝে ওঠার আগেই ভিসা সেন্টারের সামনে বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলে বিক্ষোভকারীরা। এরপর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুতুলের সঙ্গে আগুনে জ্বালিয়ে দেয়া হয় সেই সাইনবোর্ড।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই বিশাল পুলিশ বাহিনী ভিসা সেন্টার ঘিরে ফেলে। এদিন উগ্র হিন্দুত্ববাদী এই দুই সংগঠনের কর্মসূচির জেরে আগে থেকেই বন্ধ করে দেয়া হয় ভিসা সেন্টার। তারপরেও সংগঠন দুটির তরফে পাঁচজনের একটি প্রতিনিধি দল ভিসা সেন্টারে পুলিশের সঙ্গে প্রবেশ করে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন।

এ সময় যতদিন বাংলাদেশের হিন্দু ও হিন্দুদের মন্দিরের সুরক্ষিত না থাকবে ততদিন বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয়া হয় ভিসা সেন্টারে কর্তব্যরত কর্মীদের।

এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকেও ভারতীয়দের ভিসা প্রদান বন্ধ ঘোষণা করা হয়।

পড়ুন : দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা দেয়া বন্ধ করল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন