২০/০২/২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২০/০২/২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রবাসী ছেলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) আসন থেকে ওমান প্রবাসী ছেলে ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাঁর পিতা আজিজার রহমান। বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে আক্কেলপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরমটি সংগ্রহ করা হয়েছে । এ সময় তার বড় ভাই ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম বর্তমানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য, বিএনপির ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ওমান যুবদলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাস থেকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণের অবদানের জন্য তিনি সিআইপি-২০২৫ (এনআরবি) সম্মাননায় ভূষিত হন।

প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের গ্রামের বাড়ি আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে। তিনি বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাঁর পিতা আজিজুর রহমান সাবেক ইউপি সদস্য ও গ্রাম সরকার প্রধান ছিলেন।

পড়ুন- পিরোজপুর চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি লাভলু

দেখুন- পুতিনের ক্ষে/প/ণা/স্ত্র ইউরোপকে মানচিত্র থেকে মুছে ফেলবে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন