১২/০২/২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় ধনেশ্বর মহন্ত (৭০) নামে এক বাইসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া সড়কের কালাই উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত ধনেশ্বর মহন্ত হলো জেলার কালাই উপজেলার আওড়া গ্রামের মৃত ফোরকান মহন্ত ছেলে।

ওসি রফিকুল ইসলাম জানান, নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে কালাই পাঁচশিরা বাজারে যাচ্ছিলেন ধনেশ্বর মহন্ত। পথে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস বাইসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বগুড়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পড়ুন: জয়পুরহাটে দুটি আসনে ১৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

দেখুন: ঘরের চালায় ঢিল, চিৎকার করায় প্রবাসীর স্ত্রীকে হ/ত্যা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন