এনসিপির সহযোগী ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) হিসেবে দায়িত্ব পেয়েছেন নাটোরের কৃতি সন্তান রাকিবুল ইসলাম সবুজ। কেন্দ্রীয় কমিটিতে রাজশাহী বিভাগের দায়িত্ব পাওয়ায় নাটোরের সর্বস্তরের শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
নতুন এ দায়িত্ব পেয়ে রাকিবুল ইসলাম সবুজ বলেন, আমার ওপর যে আস্থা রেখে কেন্দ্রীয় সংসদ দায়িত্ব প্রদান করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং রাজশাহী বিভাগে জাতীয় ছাত্রশক্তির সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী।
নাটোরবাসী আশা প্রকাশ করেন, রাকিবুল ইসলাম সবুজ তার নেতৃত্ব ও দক্ষতায় সংগঠনকে আরও গতিশীল করবেন। একই সঙ্গে তার আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক পথচলার পূর্ণ সাফল্য কামনা করেছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা।
পড়ুন : তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া নয়: ডিসি জাহিদ


