বিজ্ঞাপন

ঝিনাইদহ-৪ আসন রাশেদ খানকে ছেড়ে দেয়ার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ-সদর আংশিক) ছেড়ে দিয়েছে বিএনপি। এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ করেছেন কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। এ আসনে বিএনপির দলীয় তিন মনোনয়ন প্রত্যাশীর কাউকে মনোনয়ন না দেয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কালীগঞ্জ থানা রোডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর কালীগঞ্জে বিএনপির হাল ধরেছিল, তাদের মধ্য থেকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের মনোনয়ন দেওয়া হয়নি। রাশেদ খান এই এলাকার ভোটার না। তাকে মনোনয়ন দিয়ে দল বিএনপির তৃণমূলের আকাঙ্খার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমন সিদ্ধান্তে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।

পড়ুন: মেহেরপুরের গাংনী হাইস্কুলে গ্রিল কেটে চুরি

দেখুন: ‘বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ৩ বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন