০২/০৩/২০২৬, ৬:২৭ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৬:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থীর উদ্যোগে তিনশো ফিট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার ৩০০ ফিটে বিশাল গণসংবর্ধনা হয়। সারাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন স্থানের লক্ষ লক্ষ সাধারণ মানুষ তিন দিনব্যাপী সমবেত হন। এই লক্ষ লক্ষ জনসাধারণ দীর্ঘ সময় অবস্থান ও তাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীর উচ্ছিষ্ট আবর্জনা সমাবেশ স্থলের আশপাশ পূর্ণ হয়ে থাকে।

বিজ্ঞাপন

এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অপরাপর ইউনিট, সহযোগী ও অঙ্গ সংগঠনের সাথে সমন্বয় করে নারায়ণগঞ্জ ৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান সমাবেশ স্থল পরিস্কারের উদ্যোগ গ্রহণ করেন।

মাসুদুজ্জামান বলেন, “প্রিয় নেতা তারেক রহমান বলেছেন স্মার্ট ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে কার্যকর বাস্তবে রূপ দিতেই আমাদের সকল কাজ পরিচালিত হবে। জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশকে নাগরিক বান্ধব ও মানবিক গণতন্ত্রে পুনঃ সজ্জিত করতে চাই। নাগরিকদের নিকট এটা আমাদের প্রতিশ্রুতি।”

২৬ ডিসেম্বর ( শুক্রবার) সকাল থেকে এই পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়। প্রায় ২০০ স্বেচ্ছাসেবক ও নেতাকর্মীরা এই পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন। মাসুদুজ্জামানের পক্ষে পরিচ্ছন্নতা অভিযানটি নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু নেতৃত্ব দেন ও সমন্বয় করেন।

পড়ুন- প্রবেশপত্রে কেন্দ্রের পূর্ণাঙ্গ ঠিকানা না থাকায় চাকরি প্রত্যাশীদের স্বপ্নভঙ্গ

দেখুন- তারেক রহমান দেশে ফেরায় জনতার উচ্ছ্বাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন