০৯/০২/২০২৬, ২২:১২ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২২:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়ন তুললেন বিএনপি নেতা মোর্শেদ মিল্টন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মোর্শেদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান। 

এর আগে বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনে তিনটি মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।জেলা নির্বাচন অফিস ছ্ড়াও শাজাহানপুর ও গাবতলী উপজেলা থেকে মনোনয়নপত্র গুলো সংগ্রহ করেন দলীয় নেতারা।

এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা মোর্শেদ মিল্টনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি  বলেন, “আমাদেরকে মনোনয়ন উত্তোলন করার কথা বলা হয়েছে। তাই আমরা সাময়িকভাবে মনোনয়ন উত্তোলন করেছি। দলীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

পড়ুন- হাদি হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

দেখুন- ভোটার কার্যক্রম সম্পূর্ণ করলেন তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন