২৭/০২/২০২৬, ১৯:০৮ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরে ১৫০ এতিম শিক্ষার্থীর পাশে দোস্ত এইড

সমাজের পিছিয়ে পড়া এতিম শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে জামালপুরে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

বিজ্ঞাপন


শনিবার সকালে জামালপুরে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ের কনফারেন্স সেন্টারে শিক্ষাবৃত্তি প্রদান ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী প্রতিটি এতিম শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আক্তার বলেন, “এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করা মানেই একটি সুন্দর ও মানবিক ভবিষ্যৎ গড়ে তোলা। দোস্ত এইডের মতো সংগঠনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুসরণযোগ্য। সভাপতির বক্তব্যে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা বিশ্বাস করি শিক্ষা হলো দারিদ্র্য থেকে মুক্তির সবচেয়ে কার্যকর হাতিয়ার। আর্থিক সংকট যেন কোনো এতিম শিক্ষার্থীর স্বপ্ন থামিয়ে না দেয়—সেই লক্ষ্যেই আমাদের এই নিয়মিত শিক্ষাবৃত্তি কার্যক্রম।”


জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “শিক্ষিত প্রজন্ম একটি নিরাপদ ও নৈতিক সমাজ গঠনের প্রধান ভিত্তি। দোস্ত এইডের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।”


উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন বলেন, “সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের কার্যক্রম সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। এক অভিভাবক অনুভূতি প্রকাশ করে বলেন, “এই বৃত্তি আমাদের সন্তানের পড়াশোনা চালিয়ে যেতে বড় সহায়তা করবে। এতে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখছি।”


দোস্ত এইডের প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলাম, আইটি ম্যানেজার সম্রাট বাবর, শিক্ষা অফিসার শওকত মিয়া, পিআরও মুজাহিদুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, খাদ্য সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন, নিরাপদ পানি ও স্যানিটেশন, গৃহায়ণ, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ নানা মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

পড়ুন- দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠি

দেখুন- সেন্ট মার্টিনগামী জাহাজের আ\গু\ন নিয়ন্ত্রণে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন