২৮/০২/২০২৬, ২২:৩৮ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২২:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাঁধা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

পরে বিজিবির বাঁধার মুখে কাজ বন্ধ করে সরে গেছে বিএসএফ সদস্যরা। এর আগেও পর পর দুই বার সীমান্তের ঐ জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই বেড়া দেয়ার চেষ্টা চলছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিএসএফ’কে বাঁধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সড়ে যান।

পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেয়া হয়। একই সঙ্গে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছে বিজিবি। তবে জয়পুরহাট-২০ বিজিবি অনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দেননি।

পড়ুন- ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

দেখুন- গুলিস্তানের আ/গু/ন সম্পর্কে যা বলেছেন প্রত্যক্ষদর্শীরা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন