আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন কে মনোনয়ন প্রদান করা হয়েছে। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের সঙ্গী জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সমর্থন দেওয়া হয়। তবে আজ সে মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন কে মনোনয়ন প্রদান করে দলটি।
এর আগে, গত ৩ নভেম্বর ২৩৭ আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। ঘোষিত ২৩৭ আসনের তালিকায় পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে পিরোজপুর ২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) ও পিরোজপুর ৩ (মঠবাড়িয়া) আসনের প্রার্থী চূড়ান্ত করলেও ঝুলে থাকে পিরোজপুর ১ আসনের মনোনয়ন। সে সময় পিরোজপুর ২ আসনে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে ও ভান্ডারিয়া বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়ন দেওয়া হয় এবং পিরোজপুর ৩ আসনে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমীন দুলালকে মনোনয়ন দেয় দলটি। তবে পিরোজপুর ১ আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করলেও কাউকেই মনোনয়ন দেয়নি দল। পরে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য আরও ৯ আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দেয় বিএনপি সেখানে পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সমর্থন দেওয়া হয়। সবশেষ মনোনয়ন পরিবর্তন করে পিরোজপুর ১ আসনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাথে বারো দলীয় জোটের প্রধানের যৌথ সিদ্ধান্তে,
১২ দলীয় জোট প্রধান নির্বাচন না করার সিদ্ধান্ত গ্রহণ করায় ।
সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে , আমরা সবাই ধানের শীষ কে বিজয় করার জন্য পিরোজপুর এক দুই তিন সর্বাত্ম ক চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ্।
পড়ুন- পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাঁধা


