নারায়ণগঞ্জের বন্দরে মায়ের জন্ম দিল উপলক্ষে স্বপ্ন পূরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি হাসান মিয়া খোকন।
২৭ ডিসেম্বর বিকেলে বন্দর উপজেলার কলাগাছা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চরঘাড়মোরা এলাকায় স্প্যাস পেড়াডাইস নামের বাগানবাড়িতে প্রথম হেলিকপ্টার এনে তার গর্ভধারিনী মাকে পুরো নারায়ণগঞ্জ ঘুরে দেখালেন সিআইপি হাসান মিয়া খোকন।
কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরঘারমোড়া এলাকার মৃত সালামতউল্লাহ এর ছেলে মোহাম্মদ হাসান মিয়া খোকন ২০২৩ সালে দেশের বাইরে সর্বোচ্চ রেমিটেন্স করদাতা হিসেবে সিআইপি পদক লাভ করেন।
ডিসেম্বর তার মাতা হামিদা খাতুনের জন্মদিন। জন্মদিনটি স্মরণীয় করে রাখতে ওইদিনের জন্য হেলিকপ্টার ভাড়া নিয়ে মাকে চমকে দেন। মায়ের বিশেষ দিনে সন্তানের এমন উপহারে আপ্লুত হয়ে পড়েন মা।
মা পুত্রের এমন আয়োজন উপভোগ করতে রোববার এলাকার শতশত নারী পুরুষ, তার বাগান বাড়ি স্প্ল্যাস প্যারাডাইজ এ ভিড় করে।
পড়ুন- খুলনায় এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত


