০১/০৩/২০২৬, ২২:৩০ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২২:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দেশে কোরাআন ও সুন্নাহর বাইরে কোনো আইন করতে দেওয়া হবে না: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির অঙ্গিকার কুরআন সুন্নাহর বাইরে কোন আইন আমরা করতে দিবোনা। কিন্তু কিছু মানুষ বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে আমরা নাকি কুরআন সুন্নার আলোকে থাকতে চাইনা‌। কিন্তু আমরা সব সময় কোরআন সুন্নাহর পক্ষে ছিলাম ও আছি।

বিজ্ঞাপন

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ এখন একটা ক্রান্তিকাল সময় পার করছে, দেশকে অস্থিতিশীল করতে কিছু লোক পেছন থেকে কাজ করছে। এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ঐক্য নষ্ট হলে দেশর ক্ষতি হবে। তাই তিনি সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাশ করেছিলো, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো। আলেম ওলামাদের জঙ্গী বলে ভয়ভীতি দেখানো হতো, ধরে নিয়ে যাওয়া হতো। সেই সময় আমরা পেরিয়ে এসেছি। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী সহ জেলার বিভিন্ন আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং আগামী দিনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

পড়ুন- ডেমরা কালীগঞ্জ সড়কে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ

দেখুন- সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন