২৫/০২/২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ওই সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে কারওয়ান বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজির বিরুদ্ধে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। ওই সময় হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন বলেও জানা গেছে।

এদিকে হামলার খবরে পুলিশ সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

পড়ুন: সারাদেশের শিক্ষার্থীদের আজ শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন