বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার ব্যবধানে প্রত্যাহার করেছে ভারত। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে সফরকে কেন্দ্র করে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রস্তুতির ইঙ্গিত দেয়া বিবৃতিটি প্রত্যাহার করা হয়। বিষয়টিকে ‘অস্বাভাবিক পদক্ষেপ’ বলে বর্ণনা করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের রাষ্ট্রপতির সচিবালয় থেকে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানোর পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি হবে না।

স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) বিবৃতিটি প্রকাশ করলেও পরে এক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে নেয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা বা দিল্লির কোনও কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য এই সফরটি দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন, আগস্টের তৃতীয় সপ্তাহে এ সফর অনুষ্ঠিত হতে পারে।

গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সংবাদমাধ্যমে উপস্থিতির কারণে এই সফর ঘিরে চলমান আলোচনা জটিল আকার ধারণ করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : মন্ত্রিসভার সদস্য হচ্ছেন ৪ জন, রাতে শপথ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন