20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৬:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অবাধ-সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। এরপরও জনগণের প্রত্যাশিত ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন শেষ পর্যন্ত হবে কি না—তা নিয়ে জামায়াতে ইসলামীর শঙ্কা রয়েছে।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন ভোটকেন্দ্রের আশপাশে এখনও সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতি রয়েছে। তারা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এবং নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভোটারদেরও ভয় দেখানো হচ্ছে—কেন তারা অন্য দলে ভোট দেবেন। বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হয়েছে এবং এর দায় নির্বাচন কমিশনের।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন উল্লেখ করে তিনি নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

পড়ুন: রেললাইন উপড়ে ফেলেছে বিএনপির কর্মীরা, ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন