জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দিনাজপুরে ৩ লাখ ৮৫ হাজার ২২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
২৮ জুন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের ন্যায় দিনাজপুরে ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টায় ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি।
তিনি জানান, ২৮ জুন ২০২৬ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দিনাজপুরে ৩ লাখ ৮৫ হাজার ২২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১৩টি উপজেলায় ১৫টি স্থায়ী কেন্দ্র ও অস্থায়ী ২৫৮৯টি কেন্দ্রসহ ২৬১৬টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী ও স্বেচ্ছাসেবীসহ মোট ৫৮৪৪ জন সাঠকর্মী ও স্বেচ্ছাসেবী কাজ করবে।
জেলায় ৩ লাখ ৮৫ হাজার ২২১ জন শিশুর মধ্যে ৬-১১ মাস বয়সী ৪৩ হাজার ৭৯ জন শিশুকে একটি করে নীল রঙের এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৪২ হাজার ১৪২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট নূর এ আলম সিদ্দিকী, উপপরিবার ডা. ডা. এটিএম নাজমুল হুদা, পরিকল্পনা বিভাগের পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন সরকার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার, ডা. হোসেন মো. নাহিদসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

