২৮/০২/২০২৬, ১৪:১৪ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৪:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুর-২ ও ৩ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন


সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। একই সময়ে মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কাজ করে যাচ্ছে। তারা জানান, মাদারীপুর-২ আসনে জাহানদার আলী জাহান একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান খোকন তালুকদার একজন পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতা। জনগণের প্রত্যাশা পূরণে তারা দু’জনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন নেতারা।


মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন,
“জনগণের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। মাদারীপুরের মানুষ যদি আমাকে সুযোগ দেন, তবে আমি তাদের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করবো।”
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা জানান, বিএনপির পক্ষ থেকে মাদারীপুর-২ আসনে জাহানদার আলী জাহানের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।

পড়ুন- সখিপুরে যুবলীগ নেতা গ্রেফতার

দেখুন- হাদি হ/ত্যা/র বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন