বিজ্ঞাপন

দেড়শো বছর পর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উন্নয়ন মহাপরিকল্পনা

১৮৬৮ প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। ১৫৭ বছর বয়সী এই পৌরসভা হাজারো সমস্যায় হাবুডুবু খাচ্ছে। আশার বিষয় হচ্ছে এর উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন হচ্ছে এখন। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি,এমপি-০৪) আওতায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে শেলটেক প্রাইভেট লিমিটেড ও শেলটেক কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড (জেভি) বিভিন্ন ধরনের জরিপ পরিচালনা,সমীক্ষা এবং তথ্য সংগ্রহের কাজ শেষ করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে অংশীজনদের নিয়ে এক কর্মশালায় এই তথ্য উপস্থাপন করা হয়। এতে স্থাপনা জরিপে বলা হয়,শহরে মোট স্থাপনার সংখ্যা ৫৭ হাজার ৩৮১টি। এরমধ্যে আধাপাকা ভবন প্রায় ৮০ দশমিক ৯৯ পার্সেন্ট। একতলা ভবনের সংখ্যা ৪৭ হাজার ৭৯০টি। সার্বিকভাবে রাস্তার অবস্থা খুবই খারাপ উল্লেখ করে ভৌত অবকাঠামো জরিপে বলা হয় মোট রাস্তার ১১ দশমিক ৩৭ শতাংশের অবস্থা খুবই খারাপ। অধিকাংশ রাস্তা ৮ থেকে ১২ ফুটের। ৫ ফুটের রাস্তা রয়েছে ১৬.১২ শতাংশ। ৫ থেকে ৮ ফুটের রাস্তা ২৬.৮২ শতাংশ।

কর্মশালায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম, শেলটেকের সিনিয়র কনসালটেন্ট ড. আখতার হোসেন চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ।

পড়ুন- কেন্দুয়ায় সরকারি গাছ কাটা মামলা: নেই গ্রেপ্তার, জনমনে আস্থাহীনতা ও ক্ষোভ

দেখুন- আওয়ামী লীগের শোক প্রকাশ নিয়ে বিএনপির নেতাদের নানা মত 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন