বিজ্ঞাপন

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল, কোষাধ্যক্ষ

লক্ষ্মীপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সালের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৯০ জন ভোটারের বিপরীতে ১১টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আ.হ.ম মোশতাকুর রহমান (দৈনিক নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪)। নির্বাচিত অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (দৈনিক কালবেলা), কোষাধ্যক্ষ সোহেল রানা (নাগরিক টেলিভিশন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু (বাংলাদেশের খবর), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মো. আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন), দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খান (আজকালের খবর), প্রচার সম্পাদক নাজিম উদ্দীন রানা (আজকের বিজনেস বাংলাদেশ)
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রাজীব হোসেন রাজু ( দৈনিক আমার দেশ) ও মোঃ আফজাল হোসেন ( সবুজ জমিন )।
এদিকে সহ-সভাপতি পদে ভোট সমান সমান হওয়ায় এ পদে ভোট পুনরায় হবে।
নবনির্বাচিত সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

পড়ুন: খালেদা জিয়ার জানাজা আগামীকাল দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়

দেখুন: খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত ছাত্রদল সভাপতি রাকিব

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন