20.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৭:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বায়তুল মোকাররম ঘিরে নিরাপত্তা জোরদার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের আগে মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে এই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, মসজিদ প্রবেশের পথে পর্যাপ্ত পরিমাণের পুলিশ দায়িত্ব পালন করছে। মসজিদে আগত মুসল্লিদের ব্যাগ তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও তারা সেখানে সতর্ক অবস্থান নিয়েছেন।

খিলগাঁও জোনের এসি পেট্রোল কাজী ওয়াজেদ গণমাধ্যমকে বলেন, ‘আজকে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম নেই। তারপরও আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কারণ, গত শুক্রবার একটা ঝামেলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভারতে মহানবিকে (সা.) কটূক্তির প্রতিবাদে হয়তো এখানে বিক্ষোভ মিছিল হতে পারে। কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, সে কারণে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন