১০/০২/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত ছুটির দিনেও স্কুল খোলা, প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

তবে ওই দিন খুলনা নগরীর খালিশপুরের বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে বুধবার ছিল সাধারণ ছুটি। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখা হয় এবং শিক্ষকদের উপস্থিত থাকতে বলা হয় বলে অভিযোগ ওঠে।


বুধবার বিষয়টি জানাজানি হলেও তাৎক্ষণিক কোনো প্রতিবাদ হয়নি। তবে বৃহস্পতিবার সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হলে স্থানীয়রা, অভিভাবক ও শিক্ষকদের একটি অংশ তার কক্ষে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।


স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিদ্যালয় পরিচালনায় স্বেচ্ছাচারিতা করে আসছেন। তারা জানান, তিনি অতীতে আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং সেই প্রভাব খাটিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগও রয়েছে।


অভিযোগ রয়েছে, সাধারণ ছুটির দিনেও শিক্ষকদের বিদ্যালয়ে আসতে বাধ্য করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে একজন শিক্ষক কান্নাজড়িত কণ্ঠে ক্ষোভ প্রকাশ করেন। ভিডিওটি ভাইরাল হলে এলাকায় ক্ষোভ আরও বাড়ে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে জনতা প্রধান শিক্ষককে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।


এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পড়ুন- শরীয়তপুর-১ আসনে ৯ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল

দেখুন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা ও দাফন সম্পন্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন