দিনাজপুর শহরের কালিতলা পৌর নিউ মার্কেট অফিস রুমে দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড(রেজি:নং-০০৪১১) এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের উপদেষ্টা মোঃ সাদাকাতুল বারী সাদা, আহমেদ শফি রুবেল, একেএম মাসুদুল ইসলাম মাসুদ (সাবেক পৌর কাউন্সিলর), দিনাজপুর ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ রাজু, সাধারণ সম্পাদক মোঃ নাসিম, ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ মোকারম হোসেন মুকুল ও মোঃ রুস্তম আলী।
উক্ত অভিষেক অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান দিনাজপুর সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সাধুরাম রবিদাস, সহযোগি হিসেবে ছিলেন একই দপ্তরের সহকারী পরিদর্শক মোঃ আলমগীর মিয়া। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোঃ শহিদুল্লাহ, সহ-সভাপতি মোঃ জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব, সহ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মিন্টু, দপ্তর সম্পাদক মোঃ আসাদ, প্রচার সম্পাদক মোঃ সুমন, নির্বাহী সদস্য আতাবুর রহমান, আব্দুল কাদের, মোঃ শাহিন ও মোঃ মাসুদ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

