বিজ্ঞাপন

পটিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি মাদরাসায় আট বছর বয়সী এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদরাসার এক শিক্ষক ও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া শিক্ষক আজিজ উল্লাহ বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে শিশুটি শারীরিক জটিলতায় ভুগছিল। প্রথমে বিষয়টিকে সাধারণ স্বাস্থ্যগত সমস্যা মনে করে চিকিৎসা দেওয়া হলেও পরে চিকিৎসকের পরামর্শে যৌন নির্যাতনের আশঙ্কা দেখা দেয়। এরপর পরিবারের সদস্যরা শিশুটির সঙ্গে কথা বললে সে জানায়, গত প্রায় এক বছর ধরে মাদরাসার শিক্ষক আজিজ উল্লাহ এবং আরও তিন শিক্ষার্থী বিভিন্ন সময়ে তাকে বলাৎকার করে আসছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি প্রথমদিকে গোপন রাখার চেষ্টা করা হয়েছিল। তবে বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবার আইনগত সহায়তা চায় এবং পুলিশ তদন্ত শুরু করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক আজিজ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। অপর তিন অভিযুক্তকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরে আজিজ উল্লাহকে সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : লক্ষ্মীপুরে সালিসি বৈঠকে বৃদ্ধকে গুলি, অভিযুক্ত নাতি পলাতক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন