১২/০২/২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই বিতরণ

সারা দেশের ন্যায় দিনাজপুর জেলাতেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণী-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

১ জানুয়ারি বৃহস্পতিবার বেলা বারোটায় দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান। তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ দিনাজপুরের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আখের আলী (সুজন)।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র রায় সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

শেষে এডিসি (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দেন।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর অভিষেক অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন