২৫/০২/২০২৬, ২১:৫৪ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২১:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গুম তদন্ত কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন

গুমসংক্রান্ত অভিযোগের সংখ্যা বাড়তে থাকায় তদন্ত কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, কমিশনস অব ইনকোয়্যারি অ্যাক্ট, ১৯৫৬–এর সেকশন ৩–এ প্রদত্ত ক্ষমতাবলে গুমসংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কমিশনের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলেও আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগ আসা অব্যাহত রয়েছে। এ কারণে কমিশনের কার্যক্রম চালু রাখতে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

এর আগে গত জুনে সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে কমিশন জানায়, সে সময় পর্যন্ত মোট ১ হাজার ৮৫০টি অভিযোগ জমা পড়েছিল। তবে ডিসেম্বর পর্যন্ত সেই সংখ্যা বেড়ে চার হাজার ছাড়িয়েছে।

গত বছরের ২৭ আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুমসংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনের মেয়াদ চলাকালে, অর্থাৎ ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে গুমের শিকার ব্যক্তিরা অথবা তাঁদের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন কিংবা ঘটনার প্রত্যক্ষদর্শীরা অভিযোগ জানাতে পারবেন। ডাকযোগে ও ই-মেইলের মাধ্যমেও অভিযোগ গ্রহণ করা হবে।

পড়ুন: খালেদা জিয়ার সমাধিতে জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের শ্রদ্ধা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন