২৬/০২/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যেভাবে জানবেন আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত

নতুন বছরের প্রথমদিন থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু হয়েছে। এর মাধ্যমে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধের প্রক্রিয়ার আওতায় আসবে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মোবাইল রেজিস্ট্রেশন (How to check mobile count) করা আছে তা এখন ঘরে বসেই জানতে পারবেন। 

এ ছাড়াও একই সাথে মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না, তা এখন খুব সহজেই জানা সম্ভব। চাইলে ব্যবহারকারীরা নিজেরাই কয়েকটি সহজ ধাপে জেনে নিতে পারেন তাদের ফোনের নিবন্ধন অবস্থা।

আপনার NID দিয়ে কতগুলো মোবাইল সেট রেজিস্টেশন করা হয়েছে তা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
১ – প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করুন।
২ – হোম পেজের ডান পাশের উপরে রেজিস্টেশন মেন্যু আছে ক্লিক করলে রেজিস্টেশন ফর্ম আসবে 
৩ – বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্টেশন করুন। এইক্ষেত্রে প্রথমে আপনার নাম দেওয়ার ক্ষেত্রে কোন স্পেস ব্যবহার করা যাবে না। এছাড়াও ইউজার আইডি দেওয়ার সময় সবগুলো ছোট হাতের অক্ষর এবং সংখ্যা ব্যবহার করবেন। আপনার যদি দশ সংখ্যার এনআইডি নম্বর হয় তাহলে স্মার্ট আইডি অপশন দিবেন। আর যদি ১৩ অথবা ১৭ ডিজিটের সংখ্যা হয় তাহলে এনআইডি অপশনে ক্লিক করবেন।

৪ – রেজিস্টেশন শেষ হওয়ার পর লগইন করলে বিস্তারিত দেখতে পারবেন।

আপনার হ্যান্ড সেট রেজিষ্ট্রেশন আছে কি না এইটা যদি চেক করতে চান তাহলে এই লিঙ্কে করার পর বাম পাশে দেখবেন লিখা আছে Check Your phone’s Verification Status instantly এই অপশনে আপনার ব্যবহৃত ফোনের IMEI নাম্বারটা দিয়ে বাটনে ক্লিক করুন। তাহলে দেখা যাবে আপনার ফোনটি বৈধ কি না। আপনার হ্যান্ডসেটের IMEI নাম্বার জানার জন্য Dial: *#06#।

পড়ুন: শেষ ওভারের নাটকীয়তা শেষে সুপার ওভারে রাজশাহীর জয়

দেখুন: মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহে ছয়জনের মৃত্যুদণ্ড 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন