২৫/০২/২০২৬, ২০:২০ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ২০:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ওসমান হাদি হত্যা: ৩০ কার্যদিবসের পর সরকার পতনের আন্দোলন

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শহীদ ওসমান হাদির খুনের বিচার কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সরকার পতনের আন্দোলনের হুশিয়ারি দেয় ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (২ জানুয়ারি) শাহবাগে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুলাহ আল জাবের।

বিজ্ঞাপন

তিনি বলেন, যারা ওসমার হাদির খুনিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়নাই, এখন পর্যন্ত চার্জশীট দাখিল করতে পারে নাই, এর বিচার প্রক্রিয়ার কতদূর এগিয়েছে তা জনগণের কাছে কোন বার্তা দিতে পারছে না, এ সরকার দিয়ে আমরা কি করব?

এদিকে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফের শাহবাগে অবস্থান নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজ শেষে বেলা পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নেন। তাতে এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ-বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

এর আগে হাদি হত্যার বিচারের দাবিতে দুপুরে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।

এক ফেসবুক পোস্টে বলা হয়, “শাহবাগ শহীদ হাদি চত্বরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করা হচ্ছে।”

পড়ুন: গুম তদন্ত কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন