নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংহতি আন্দোলনের উদ্যোগে গণভোটের দাবিতে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রাটি বারদী বাজার থেকে শুরু হয়ে তমোগড়াপাড়া চৌরাস্তা গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
পদযাত্রায় সভাপতিত্ব করেন এম এইচ প্রান্ত।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসন থেকে গণসংহতি আন্দোলনের মাথাল মার্কার প্রার্থী অঞ্জন দাস।
পদযাত্রা চলাকালে অংশগ্রহণকারীরা গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং নিরপেক্ষ গণভোটের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে জনগণের মতামতের প্রতিফলন ঘটানো।
পড়ুন – বাংলাদেশের একমাত্র লোকনাথ আশ্রমে প্রতিদিন হাজারো ভক্তের সমাগম
দেখুন- বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাধারণ মানুষের দোয়া


