বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, (২ জানুয়ারি) জুম্মাবাদ ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার পাড়েরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাড়েরহাট ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জলিল হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়েরহাাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ নং শংকরপাশা ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি লাভলু মল্লিক। এ সময় পাড়েরহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
কোরআন খানি শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
প্রধান অতিথি মো: নজরুল ইসলাম হাওলাদার তাঁর বক্তব্যে বলেন , দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষার এক অবিচল প্রতীক। তার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে।
তিনি আরো বলেন, পাড়েরহাট ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৫৯ টি মসজিদে একই সময়ে আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাতে কুরআন খানি ও দোয়া অনুষ্ঠিত হয়।


