বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী: কবির আহমেদ ভূইয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির সাহসী মুখ এবং বাংলাদেশের নারী শিক্ষার অগ্রযাত্রার অদম্য কণ্ঠস্বর। বেগম জিয়ার মতো মহীয়সী নারী কয়েক শতাব্দীতে একবার জন্ম নেয়।

বিজ্ঞাপন

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
এরআগে, কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস পারসেজারের জানাজায় কবির আহমেদ ভূইয়া অংশগ্রহণ করেন।

এসময় কবির আহমেদ ভূইয়া বলেন, বেগম জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে পারলে বাংলাদেশে প্রকৃত জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফকর উদ্দিন খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন সহ কসবা উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মুসুল্লি অংশ গ্রহণ করেন।

কবির আহমেদ ভূইয়া ও বিএনপি নেতৃবৃন্দ মরহুম আব্দুল কুদ্দুস পারছেজারের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পারছেজার দীর্ঘদিন ধরে কুটি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক নেতৃত্বে ছিলেন এবং স্থানীয় রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পড়ুন: গাইবান্ধায় সড়ক দূর্ঘনায় আহত ইউপি প্যানেল চেয়ারম্যান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

দেখুন: আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি বাংলাদেশ-ভারতের | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন