২৫/০২/২০২৬, ২০:২০ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ২০:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাকের-শান্তকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের।

প্রাথমিক দলে নেই জাকের আলি অনিক। সুযোগ হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনেরও। তবে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। 

এদিকে বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় নাজমুল হোসেন শান্ত। এছাড়া বল হাতে দুই ম্যাচে ভালো করেছেন রিপন মন্ডল। দুর্দান্ত করেছেন আলিস ইসলামও। ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর দিচ্ছেন নির্বাচকরা। সেক্ষেত্রে ঘোষিত প্রাথমিক দলে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনতে পারবে বিসিবি, এজন্য সময় ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর কোনো পরিবর্তনের প্রয়োজন পড়লে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

বিজ্ঞাপন

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। কলকাতায় পরের দুটি ম্যাচ ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে। শেষ ম্যাচে তারা মুম্বাইয়ে খেলবে নেপালের বিপক্ষে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।

পড়ুন : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন