১০/০২/২০২৬, ০:২৭ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আগুন পোহানোর সময় দগ্ধ হয়ে মৃত্যু

ফতুল্লায় রান্না ঘরে আগুন পোহানোর সময় পরিধেয় কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

নিহত আনোয়ারা বেগম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার কায়েমপুর এলাকার হোসেন মিয়ার ভাড়াটিয়া মৃত আব্দুল আজিজের স্ত্রী।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, প্রচন্ড শীতের কারেন শনিবার বিকেল চারটার দিকে নিজ রান্না ঘরের চুলার সামনে বসে আগুনের তাপ নিচ্ছিলো নিহত আনোয়ারা বেগম। সে সময় অসাবধানতা বশঃত তার পরিধেয় কাপড়ে আগুন লেগে গিয়ে মারাত্নক ভাবে দগ্ধ হয়। সে সময় আশ পাশের লোকজন ও নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় আজ (রোববার) সকাল ৮ টার দিকে সে মারা যায়।

পড়ুন: নরসিংদীতে যাচাই বাছাইয়ে অসম্পূর্ণ মনোনয়ন রাতে বৈধ ঘোষণা

দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন