২৪/০২/২০২৬, ১৯:৩৯ অপরাহ্ণ
27.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৯:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা : কেন্দ্রে ঢুকতে হবে দুপুর ২টার আগেই

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে ওইদিন দুপুর ২টার মধ্যেই পরীক্ষার্থীদের স্ব স্ব কেন্দ্রে প্রবেশের জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের অবশ্যই বেলা ২টার মধ্যে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় সংক্রান্ত তথ্য প্রার্থীদের আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।  

এতে আরও বলা হয়েছে, ইতোমধ্যে যেসব প্রার্থী প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তারা ওই প্রবেশপত্র ব্যবহার করেই লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

যেসব প্রার্থী এখনো প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি, তারা admit.dpe.gov.bd ওয়েবসাইটে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসি পরীক্ষার রোল নম্বর, বোর্ড ও পাসের সন ব্যবহার করে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

একইসাথে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি (এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশনাসহ পরীক্ষা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রবেশপত্রেই উল্লেখ থাকবে বলেও জানানো হয়েছে। 

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জানিয়েছে, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।

আর প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী।

পড়ুন: চবিতে ভর্তি পরীক্ষায় ১ সিটে

দেখুন: ভ্যাট আইন প্রবর্তন ব্যবসাকে অনেক সহজ করেছে 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন