২৬/০২/২০২৬, ১৬:০১ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৬:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় সার্জেন্ট পুলিশের সাথে দুর্ব্যবহার, তিন যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চেকিং এর সময় সার্জেন্ট পুলিশের সাথে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো, জীবননগর উপজেলার উথলী গ্রামের আজগার আলীর ছেলে রাজু হোসেন (২৫), রায়হান আলীর ছেলে রিয়ন মিয়া (২৬) ও দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাওন (২৭)।

জানা গেছে, শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করার সময় পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে রাজু ও শাওন। এসময় তারা পুলিশকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগালাজ করতে থাকে। কিছুক্ষণ বাকবিতন্ডার পরে পুলিশ তাদের ছেড়ে দেয়। পরে পুলিশের সাথে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করার ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বেশ কিছু গণমাধ্যমে এই ভিডিও প্রকাশ করা হয়। বিষয়টি চুয়াডাঙ্গায় টপ অব দ্যা নিউজে পরিণত হয়। পুলিশের কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে রোববার (০৪ জানুয়ারি) চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে সোমবার (০৫ জানুয়ারি) ভোরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে জীবননগর উপজেলার উথলী গ্রামের নিজনিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, শনিবার চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে মোটরসাইকেল চেকিং করার সময় তিন যুবক পুলিশের সাথে দুর্ব্যবহার করে। মুহুর্তে সেই ভিডিও টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের কাজে বাঁধা দেওয়ার অপরাধে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সোমবার ভোরে তাদেরকে গ্রেফতার করে থানায় আনা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

পড়ুন- কু‌ষ্টিয়ায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো শিশু তাহমিদ ফাউন্ডেশন

দেখুন- হাজারীবাগে কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্যে মৃ/ত্যু: দ্রুত বিচার চায় পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন