২৫/০২/২০২৬, ২০:১৩ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ২০:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রিমান্ডে জুলাইযোদ্ধা: ১৭ বছরের সুরভী হয়ে গেলেন ২১ বছর

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে তার জন্মনিবন্ধনে দেখা যায় বয়স হয়েছে ১৭ বছর এক মাস। পুলিশের তদন্ত কর্মকর্তা আদালতে বয়স দেখিয়েছেন ২১ বছর। বয়সের এই গরমিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আজ সোমবার (৫ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি, ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।

আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে তাকে আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার সমর্থকরা।

তাহরিমা জান্নাত সুরভীকে নিয়ে পাঁচটি নির্দিষ্ট প্রশ্ন রেখে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে লিখেন, প্রশ্ন হলো ৫০ কোটি টাকার লেনদেনের প্রমাণ কোথায়? ব্যাংক ট্রান্সফার? মোবাইল ফিন্যান্সিয়াল ট্রেইল? সাক্ষী? নাকি শুধু অভিযোগ আছে এই এক লাইনের ওপর ভর করেই জেল?

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা বলেন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাহরিমা সুরভীকে ৫০ কোটি চাদাবাজির মিথ্যা মামলা দেওয়া হয়েছে ও গ্রেপ্তার করা হয়েছে। সুরভীকে অবৈধ প্রস্তাব দেওয়া হয়েছে এবং সে মিডিয়া ট্রায়ালের শিকারও হয়েছে।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী গতকাল সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেন, ‘এই সেই দুর্জয়। তাহরিমাকে কক্সবাজারে যাওয়ার কু প্রস্তাব করে। রাজি না হওয়ায় প্রথমে তাহরিমার নামে ভুয়া সংবাদ প্রচার করে। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে লিয়াজু করে তাহরিমার নামে ৫০ কোটি টাকার মামলা করে। তাহরিমা এখন জেলে আর দুর্জয় এই ঘটনায় বসুন্ধরার মিডিয়া বাংলাদেশ প্রতিদিন থেকে চাকরি হারিয়ে সন্তোস শর্মার সেল্টারে কালবেলায় সাংবাদিকতা করে।’

সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্বে ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভাইরাল জুলাইযোদ্ধা তাহরিমা।

এ অভিযোগে গত বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পড়ুন: কুপ্রস্তাব গ্রহণ না করায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন