১১/০২/২০২৬, ১৮:৫৯ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ১৮:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হ্যান্ডকাফ পরা মাদুরোকে কড়া নিরাপত্তায় নেওয়া হলো আদালতে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কড়া নিরাপত্তায় নেওয়া হলো নিউ ইয়র্কের আদালতে। এসময় তার চারপাশে ছিল সশস্ত্র কড়া নিরাপত্তা। সবশেষ খবর, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিয়ে নিরাপত্তা রক্ষীরা এরইমধ্যে পৌঁছেছে ম্যানহাটন কোর্ট বিল্ডিংয়ে।

মাদুরোকে যখন হেলিকপ্টার থেকে নামানো হয়, তখন তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

ম্যানহাটন কোর্টে একটি হেলিকপ্টারে নেয়া হয় মাদুরোকে। তার সঙ্গে ছিলেন এক নারী, যিনি তার স্ত্রী বলে বিভিন্ন গণমাধ্যম ধারণা করেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে এ দৃশ্য দেখা যায়।

হেলিকপ্টার থেকে নামার সময় মাদুরোকে কয়েকজন মার্কিন মাদকবিরোধী সংস্থা ডিইএ’র এজেন্ট ঘিরে রাখেন। মাদুরো ও ওই নারী দুজনের পরনেই কারাবন্দিদের মতো পোশাক দেখা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : এখানে কেবল একজনই প্রেসিডেন্ট, তিনি হলেন নিকোলাস মাদুরো: রদ্রিগেজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন