প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভির আওতায়, নিরাপত্তার সর্বোচ্চ চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী টুকু

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপ ও এর আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে কেউ যেন পার পেয়ে যেতে না পারে, সে লক্ষ্যে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ধামরাই উপজেলার বারবাড়িয়া এলাকার একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেই দায়িত্ব পালনের চেষ্টা করছে। দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত যে পরিবেশ বিরাজ করছে, তা ভালো।

পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।

তিনি আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপ ও এর আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পার পেয়ে যেতে না পারে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। এ সময় উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সরকার আন্তরিকতার সঙ্গে সেই দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এসময় পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন:টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন